
আদর্শ সমাজ বিনির্মাণ ও দ্বীনি দাওয়াতকে কার্যকর ও গতিশীল করার লক্ষ্যে ইমামদের দক্ষ করে গড়ে তুলতে মযলুম উম্মাহের উদ্যোগে আয়োজিত ৫ দিনব্যাপী 'ইমাম প্রশিক্ষণ'-এর প্রথম ব্যাচ সফলভাবে সম্পন্ন হয়েছে। এতে প্রশিক্ষণ গ্রহণ করেছেন ৯৪ জন ইমাম।
২৬ এপ্রিল থেকে ৩০ এপ্রিল পর্যন্ত ফাউন্ডেশনের নিজস্ব অডিটোরিয়ামে অনুষ্ঠিত এই প্রশিক্ষণে অংশগ্রহণের জন্য সারাদেশ থেকে ১২০০-এর অধিক ইমাম আবেদন করেন। সেখান থেকে ১০০ জন প্রতিভাবান ইমামকে নির্বাচিত করা হয়। তন্মধ্যে ৯৪ জন সফলভাবে প্রশিক্ষণ সম্পন্ন করেন।
সমাজের সবচেয়ে জনসম্পৃক্ত ও অন্যতম গুরুত্বপূর্ণ মানুষটি হলেন মসজিদের ইমাম। সমাজের নানা ক্ষেত্রে ইমামদের ভূমিকা অপরিসীম। তারা কেবল নামাজের ইমামতিই করেন না, সাধারণ মানুষের দুঃখ-কষ্ট, সামাজিক ও দ্বীনি সমস্যার সমাধানের প্রধান ভূমিকা পালন করেন।
তাই সমকালীন প্রেক্ষাপটে দ্বীনি দাওয়াতকে আরও কার্যকর ও যুগোপযোগী করতে ইমামদের গভীর ইলমের পাশাপাশি জাগতিক ও কারিগরি বিষয়ে দক্ষ অপরিহার্য। এই লক্ষ্যকে সামনে রেখেই মযলুম উম্মাহের এই ইমাম প্রশিক্ষণের আয়োজন।
৫ দিনব্যাপী এই প্রশিক্ষণে ২০ টিরও অধিক গুরুত্বপূর্ণ ও সময়োপযোগী বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়। তন্মধ্যে ছিণ আদর্শ ইমামের গুণাবলি, লিডারশিপ, পার্সোনালিটি ডেভেলপমেন্ট, ইমোশনাল ইন্টেলিজেন্স, দাওয়াহ ও মনস্তত্ত্ব, মুসলিম মানসে সংশয় ও তার প্রতিকার, সুদমুক্ত সমাজ গঠন, স্বাস্থ্য সচেতনতা, শরীরচর্চা, মসজিদকে প্রোডাক্টিভ করার কৌশল, পাবলিক স্পিকিং, টাইম ম্যানেজমেন্ট, ফ্যাক্ট চেকিং ও মডার্ন টুলস ব্যবহারের কৌশলের মতো গুরুত্বপূর্ণ টপিক।
প্রশিক্ষণ প্রদান করেছেন সংশ্লিষ্ট বিষয়ে দক্ষ ও অভিজ্ঞ প্রশিক্ষকবৃন্দ।
প্রশিক্ষণার্থী ইমামদের আবাসন ও খাবারসহ যাবতীয় সব ব্যবস্থা ছিল মযলুম উম্মাহের পক্ষ থেকে সম্পূর্ণ ফ্রি। দূর-দূরান্ত থেকে আগত ইমামদের সম্মানার্থে যাতায়াত খরচও প্রদান করা হয়।
এই প্রশিক্ষণ থেকে অর্জিত জ্ঞান ও দক্ষতা ইমামদের ওপর অর্পিত দায়িত্ব পালনে আরও আত্মবিশ্বাসী করে তুলবে। তাদের মাধ্যমে সমাজে ছড়িয়ে পড়বে সুন্নাহর আলো এবং উন্মোচিত হবে মানবসেবার নতুন দিগন্ত ইনশাআল্লাহ।
শেয়ার করুন
নতুন ইভেন্ট অনুষ্ঠিত
মযলুম উম্মাহের উদ্যোগে একটি গুরুত্বপূর্ণ ইভেন্ট সম্পন্ন হয়েছে যেখানে অনেক মানুষ অংশগ্রহণ করেছে। এই ইভেন্টটি সমাজের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
নতুন প্রকল্প চালু
মযলুম উম্মাহের ব্যবস্থাপনায় নতুন একটি প্রকল্প চালু করা হয়েছে যা সমাজের উন্নয়নে সহায়তা করবে। এই প্রকল্পের মাধ্যমে অনেক মানুষ উপকৃত হবে।